আইআরজিসির নৌপ্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরাইল
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার তাংসিরি নিহতের দাবি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরাইলি গণমাধ্যম।
একজন ইসরাইলি কর্মকর্তার দাবি, হরমুজ প্রণালি বন্ধের জন্য তিনি দায়ী ছিলেন এবং সেই কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান বা ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
