ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ১৫ দফার শান্তি প্রস্তাব ইরানকে
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইরানের কাছে পাঠালো ১৫ দফার শান্তি প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরাইলি গণমাধ্যম। দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও ইসরাইলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।

ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবে উল্লেখযোগ্য শর্ত হলো হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত রাখতে হবে এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিনিময়ে ইরান যদি প্রস্তাব মেনে নেয়, তবে দেশের ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Next News Previous News