ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় প্রস্তুত জার্মানি

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত জার্মানি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মার্চ ২০২৬

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি হলে তা বাস্তবায়নে সহায়তা করতে জার্মানি প্রস্তুত রয়েছে।

‘আমরা যে কোনো শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত।’ — বোরিস পিস্টোরিয়াস

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পিস্টোরিয়াস জানান, যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হলে শান্তি নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন তিনি। তবে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

Next News Previous News