নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইরান যুদ্ধ: জাতিসংঘ মহাসচিব
গুতেরেস: ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সব সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেছেন, এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং বিশ্ব আরো ব্যাপক সংঘাতের সম্মুখীন হতে চলেছে।
তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধ, ক্রমবর্ধমান মানবিক দুর্ভোগ এবং আরও গভীর বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে।’ তিনি সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে উত্তেজনার সিঁড়ি বেয়ে ওঠা বন্ধ করে কূটনৈতিক সিঁড়ি বেয়ে ওঠার এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধায় ফিরিয়ে আনার।
যুদ্ধে জড়িত প্রধান পক্ষগুলোর দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা হলো, এই যুদ্ধ শেষ করার এখনই উপযুক্ত সময়, কারণ মানবিক দুর্ভোগ বাড়ছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছে।’
তিনি ইরানের প্রতি আহ্বান জানান, উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে। তিনি উল্লেখ করেন, তারা এই সংঘাতের কোনো পক্ষ নয়।
