তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব
আন্তর্জাতিক

ইরানের শক্তিশালী ‘ইমাদ’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে আহত অন্তত ৬

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ২৫তম দিনে নতুন করে শক্তিশালী ‘ইমাদ’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ৭৮তম ধাপে এই হামলা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রায় ১০০ কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে।

ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য

সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসাবশেষে ভরা একটি জনাকীর্ণ রাস্তায় জরুরি সেবা কর্মী ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা গেছে এবং অন্য গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে।

Next News Previous News