না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’, যা বলল ফ্যাক্টচেকার
নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান-কে জড়িয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডে বলা হয়েছে, ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’। তবে ফ্যাক্টচেকের পর জানা গেছে এটি ভুয়া।
ফ্যাক্টচেকের ফলাফল
- যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
- ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যমুনা টিভির ডিজাইনের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।
- ফটোকার্ডের ফন্ট ডিজাইন এবং অন্যান্য উপাদান মূল সূত্রের সঙ্গে মেলেনি।
- সংবাদমাধ্যমের ফেসবুক, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং সামাজিক মাধ্যমে প্রচারিত ‘শামীম ওসমান মারা গেছেন’ দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং কোনোকিছুই সত্যের সাথে মিলে না।
Source: আমার দেশ অনলাইন
