যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির কাছে বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযান চলছে

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় বিমানটিতে থাকা আটজন নিহত হয়েছেন। উদ্ধার ও তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলজুড়ে ধোঁয়া ছড়িয়ে রয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

বি-৫২ সম্পর্কে

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী এটি ব্যবহার করে আসছে।

বিশাল আকৃতির কারণে বিমানটির পরিচিত ডাকনাম ‘দ্য বাফ’ (The Buff)। এটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সমরাস্ত্র বহনের সক্ষমতা রাখে।

বিমানটিতে শত শত সাধারণ বোমা কিংবা একাধিক পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। আকাশে উড্ডয়নরত অবস্থাতেই এতে জ্বালানি ভরা যায়।

তদন্ত শুরু

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে।

Next News Previous News