অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

অক্সফোর্ডে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ ছবি ভাইরাল

অক্সফোর্ডে বিক্ষোভের মুখে হাসনাত আবদুল্লাহ, ‘মিডল ফিঙ্গার’ ছবি ঘিরে বিতর্ক

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়, যা নিয়ে অনলাইনে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠান শেষে অক্সফোর্ড ইউনিয়ন থেকে বের হওয়ার সময় যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকদের একদল বিক্ষোভকারী তাদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বলে জানা গেছে। এ সময় একটি গাড়িতে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহকে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ব্যবহারকারী এই অঙ্গভঙ্গিকে ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ’ হিসেবে উল্লেখ করে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তির কাছ থেকে এমন আচরণ কতটা শোভনীয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্ক চলছে। কেউ এটিকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অশোভন আচরণ হিসেবে আখ্যায়িত করছেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাল হওয়া ছবিটি বা ঘটনাটি নিয়ে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

Next News Previous News