গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে চিকিৎসকের সমালোচনা
রাজনৈতিক পরিচয় নয়, একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার আলোকে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এর লাইসেন্স বাতিল জনদুর্ভোগ বাড়াবে।
