যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সত্ত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

চুক্তি বাস্তবায়ন চললেও সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই নিজেদের সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার এবং তা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইরান।

মঙ্গলবার (১৬ জুন) তেহরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাতে দেশটির ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ইরানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, চুক্তি কার্যকর হওয়ার সময়েও দেশটি সশস্ত্র বাহিনীর প্রস্তুতির স্তরকে আগের যেকোনো সময়ের চেয়ে উঁচুতে রাখবে। পাশাপাশি পুরো চুক্তি বাস্তবায়ন চলাকালীন সময়ে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চুক্তি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে ইরান। কোনো ধরনের সমঝোতা স্মারকের লঙ্ঘন বা বিচ্যুতি ঘটলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মুখপাত্রের ভাষায়, শত্রুপক্ষ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে ইরান দ্রুত ও জোরালোভাবে অঞ্চলের সামরিক পরিস্থিতিকে চুক্তির আগের অবস্থায় ফিরিয়ে নেবে।

তিনি আরও বলেন, “যদি শত্রু চুক্তি বা সমঝোতা স্মারক লঙ্ঘন করে, তবে আমরা আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে দ্রুত এবং জোরপূর্বক চুক্তির আগের শর্তাবলীতে ফিরিয়ে দেব।”

Next News Previous News