ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য: চীন

লারিজানি হত্যায় ইসরাইলের নিন্দা চীনের
আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারিজানি হত্যায় ইসরাইলের নিন্দা চীনের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলি লারিজানিকে হত্যার ঘটনায় ইসরাইলের কঠোর নিন্দা জানিয়েছে চীন। এই হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, চীন সব সময় আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের বিরোধিতা করে এসেছে।

লিন জিয়ান বলেন, “আমরা আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের সব সময় বিরোধিতা করি। ইরানের রাষ্ট্রনেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা আরো বেশি অগ্রহণযোগ্য।”

এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তাপ্রধান আলি লারিজানিকে হত্যার ঘটনায় চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর আলি লারিজানিই দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

Next News Previous News