সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

জেদ্দায় সৌদি যুবরাজ ও জেলেনস্কির বৈঠক
আন্তর্জাতিক

জেদ্দায় সৌদি যুবরাজ ও জেলেনস্কির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মার্চ ২০২৬

সৌদি আরবের জেদ্দায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমনের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ইউক্রেনের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ, প্রেসিডেন্টের দপ্তরের প্রথম উপপ্রধান সেরহি কিসলিৎসিয়া, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি হনাতভ, সৌদি আরবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আনাতোলি পেত্রেঙ্কো এবং উপ-সচিব দাভিদ আলোইয়ান।

অন্যদিকে সৌদি পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাঈদ বিন মোহাম্মদ আল-আইবান, পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুররহমান আল-ফাদলি, গোয়েন্দা সংস্থার প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান এবং ইউক্রেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-বারাকাহ।

সৌদি প্রেস এজেন্সি জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

Next News Previous News