যুদ্ধ থামাতে ইরানকে এগিয়ে এসে আমাকে রাজি করাতে হবে: ট্রাম্প

ট্রাম্প: যুদ্ধ বন্ধের দায়িত্ব ইরানের ওপর
আন্তর্জাতিক

ট্রাম্প: যুদ্ধ বন্ধের দায়িত্ব ইরানের ওপর

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য ইরানকে এগিয়ে এসে আলোচনার টেবিলে আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি এখন ইরানের নেতাদের ওপর নির্ভর করছে এবং তিনি নিজে কোনো চুক্তিতে আসতে আগ্রহী নন।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, “তারা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা সেটা করতে পারব কি না বা আমরা তা করতে চাই কি না, আমি জানি না।” তিনি আরও বলেন, “তাদের এখন চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে। দেখা যাক, আমরা সঠিক চুক্তি করতে পারি কি না।”

ট্রাম্প একদিকে ইরানের নেতাদের ‘দক্ষ আলোচক’ বলে উল্লেখ করেছেন, আবার একই সঙ্গে তাদের ‘দুর্বল যোদ্ধা’ বলেও কটাক্ষ করেছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে আলোচনার দায়িত্ব ইরানেরই।

তিনি আরও বলেন, “দেখা যাক তারা এটা করতে চায় কি না। এর মধ্যে আমরা বাধাহীনভাবে তাদের ওপর হামলা চালিয়ে যাব।” তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনা সদিচ্ছা নিয়ে তাদের শাসকগোষ্ঠী সন্দিহান।

Next News Previous News