জনবল সংকটে ভেঙে পড়তে পারে ইসরাইলি সেনাবাহিনী: সেনাপ্রধান

বহুমুখী যুদ্ধে সেনা সংকট, ভেঙে পড়ার আশঙ্কা ইসরাইলি সেনাবাহিনীর
আন্তর্জাতিক

বহুমুখী যুদ্ধে সেনা সংকট, ভেঙে পড়ার আশঙ্কা ইসরাইলি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধ করার পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সাথেও লড়াই করছে ইসরাইল। একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে দেশটির সেনাবাহিনীতে জনবলের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

ইসরাইলি সেনাপ্রধান সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সেনাবাহিনী নিজেই ভেঙে পড়তে পারে।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে চিফ অব স্টাফ এয়াল জামির মন্ত্রিসভাকে বলেন, “আমি আপনাদের সামনে ১০টি সতর্ক সংকেত তুলে ধরছি।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত দায়িত্ব পালনে সক্ষম নাও থাকতে পারে।

এই সংকট মোকাবিলায় তিনি নতুন করে বাধ্যতামূলক নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

Next News Previous News