যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু

ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর মন্তব্য

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ইসরাইল এখন আরও শক্তিশালী: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যেতে তার দেশ এখন “আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী” হয়ে উঠেছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনী গুরুতর ক্ষতির মুখে পড়েছে।

“ইরান আর আগের মতো ইরান নেই।”

নেতানিয়াহুর দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলার কারণে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি।

ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের কাউকে তিনি সরাসরি “জীবননাশের হুমকি” দিতে চান না।

তিনি আরও দাবি করেন, খামেনি “রেভল্যুশনারি গার্ডের পুতুল” এবং তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। সর্বোচ্চ নেতার সাম্প্রতিক একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ পাঠক পড়ে শোনান বলেও তিনি উল্লেখ করেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রসঙ্গ টেনে, বিশেষ করে গত জানুয়ারির বিক্ষোভের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন —

“আমরা আপনাদের পাশে আছি।”
Next News Previous News