ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কড়া সতর্কবার্তা

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কড়া সতর্কবার্তা

ইরানের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি এমন পদক্ষেপ নেয়, তবে “পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে, যদিও এখনো তারা তা করেনি।

“তারা যদি এমনটা করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে। আর সেই অন্ধকার নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ করে দেবে।”

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে।

তবে তেহরান যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।

Next News Previous News