ইরানে স্থল অভিযান নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

ইরানে স্থল অভিযান দরকার নেই: মার্কিন সিনেটর গ্রাহাম
বিশ্ব

ইরানে স্থল অভিযানের প্রয়োজন নেই: মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে তিনি মনে করেন, চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিপাবলিকান এই সিনেটর বলেন,

“আমি মনে করি না যে এই সংঘাত আজই শেষ হয়ে যাবে।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান যেন আর আগের সামরিক সক্ষমতা ফিরে না পায়।

“আমাদের লক্ষ্য হল তারা যেন আর এমন ক্ষমতা অর্জন করতে না পারে যাতে আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে এবং তারা যেন আর কখনো পারমাণবিক কর্মসূচিতে ফিরে যেতে না পারে।”

গ্রাহাম আরও বলেন, বর্তমান পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ চলতে পারে এবং এরপর পুরো পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

Next News Previous News