ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি, কংগ্রেসে ২৫০ মার্কিন সংস্থার চিঠি
বিশ্ব

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি, কংগ্রেসে ২৫০ মার্কিন সংস্থার চিঠি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে চিঠি দিয়েছে ২৫০টিরও বেশি মার্কিন সংস্থা ও প্রতিষ্ঠান

চিঠিতে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন প্রয়োজনীয় খাত থেকে অর্থ সরিয়ে তা যুদ্ধে ব্যয় করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ। সম্প্রতি বিভিন্ন মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১৩০ কোটি ডলার

যে আড়াই শতাধিক সংস্থা বৃহস্পতিবার কংগ্রেসে চিঠি দিয়েছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন পাবলিক সিটিজেনও রয়েছে।

“একটি অবৈধ, অজনপ্রিয় এবং বিধ্বংসী যুদ্ধকে দীর্ঘায়িত করতে পেন্টাগনকে ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা চলছে।”

এ কথা বলেন পাবলিক সিটিজেনের কো-প্রেসিডেন্ট রবার্ট ওয়েইসম্যান

তিনি আরও বলেন, যুদ্ধের প্রথম ছয় দিনে ব্যয় হওয়া ১ হাজার ১৩০ কোটি ডলার কোনো ছোট অঙ্ক নয়।

“এই পরিমাণ অর্থ দিয়ে অনায়াসেই যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ লাখ চরম দরিদ্র ও ছিন্নমূল মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব।”
Next News Previous News