আমিরকে টিটকারি না মেরে সত্যকে গ্রহণ কর: কর্ণেল অলি

সংবিধান মেনে কখনো বিদ্রোহ হয় না: অলি আহমদ
রাজনীতি

সংবিধান মেনে কখনো বিদ্রোহ হয় না: অলি আহমদ

ঢাকা | ২৬ মার্চ ২০২৬

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, তিনি যখন দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ করেছিলেন, তখন সংবিধান মেনে তা করেননি। তার মতে, সংবিধান মেনে কখনো বিদ্রোহ করা সম্ভব নয়।

“আমি যখন দেশ স্বাধীন করার জন্য বিদ্রোহ করেছি, তখন সংবিধান মেনে বিদ্রোহ করিনি। কারণ সংবিধান মেনে কখনো বিদ্রোহ হয় না।” — অলি আহমদ

বুধবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে সত্য হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছিলেন, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা আসে এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ সবার আগে ‘উই রিভল্ট’ বলে স্লোগান দেন।

এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। বুধবার সেই প্রসঙ্গের ব্যাখ্যা দিতে গিয়ে অলি আহমদ বলেন, জিয়াউর রহমান নিজেই তার অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্টে (এসিআর) এ বিষয়ে উল্লেখ করে গেছেন।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, এসব নথি আর্কাইভে সংরক্ষিত রয়েছে এবং কেউ চাইলে তা যাচাই করতে পারে। এমনকি প্রয়োজনে তিনি নিজের কাছে থাকা মূল এসিআরও দেখাতে প্রস্তুত বলে জানান।

এ সময় তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পার হলেও জিয়াউর রহমানের শাসনামল ছাড়া অন্য কোনো সময়ে দলীয়করণ পুরোপুরি বন্ধ ছিল না।

Next News Previous News