সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১০ মার্কিন সেনা
ইরানের হামলায় সৌদিতে মার্কিন ঘাঁটিতে আহত ১০ সেনা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।
হামলায় বেশ কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা জানান। এ হামলায় ইরান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে বলে জানা গেছে।
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে “সম্পূর্ণভাবে ধ্বংস” করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইতিহাসে এত দ্রুত ও কার্যকরভাবে কোনো দেশের সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এক মাসব্যাপী সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।
এর মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরেছেন। তবে প্রায় ৩০ জন সেনা এখনও কর্মক্ষম নন এবং ১০ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
