রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

এক মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেল রাশিয়া
বিশ্ব

এক মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেল রাশিয়া

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

এক মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে রাশিয়া। তীব্র জ্বালানি সংকটের মাঝেই এখন মস্কো থেকে তেল কিনতে পারবে বিভিন্ন দেশ।

১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত কেনা যাবে।

বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর ফলে রাশিয়ার জ্বালানির ওপর থেকে অস্থায়ীভাবে তুলে নেওয়া হলো মার্কিন নিষেধাজ্ঞা।

বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

Next News Previous News