মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম: সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চাই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের ’৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে এই মুহূর্তে আমরা কাজ করছি।
তিনি বলেন, স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি, তাই আমাদের নতুন প্রজন্মকে আবারও জীবন দিতে হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে আর এমন পুনরাবৃত্তি না হোক।
নাহিদ ইসলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
