দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

দুবাইয়ে ড্রোন অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক

দুবাইয়ে ড্রোন অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী অস্ত্রের ডিপো ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

ইরানের দাবি অনুযায়ী, হামলার সময় ওই ডিপোতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন এবং তারা সম্ভবত সবাই নিহত হয়েছেন।

শনিবার দেওয়া এক বক্তব্যে ওই মুখপাত্র বলেন, দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কমান্ডার ও সেনাদের একটি গোপন আস্তানায় এই হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য ইউক্রেনের ড্রোন-প্রতিরোধ ব্যবস্থা মজুত করে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, গুদামটিতে উপস্থিত ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই, তবে তারা নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের অস্বীকার

এদিকে ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম বলেন, “এটি মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করছি।”

তিনি আরও বলেন, ইরান প্রায়ই এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে থাকে এবং এ ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তাদের তেমন পার্থক্য নেই।

Next News Previous News