ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করছে: এরদোগান
ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ফেলেছে: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ওপর হামলার ফলে পুরো অঞ্চল একটি গভীর সংকটে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে এই শতাব্দীর অন্যতম কঠিন সময় পার করছে এবং চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এরদোগান এই সংঘাতকে ইসরাইলের যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, এর খেসারত দিতে হচ্ছে সমগ্র মানবজাতিকে।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, কঠিন এই সময়ে তুরস্ক তার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পাশে থাকবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে।
এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে এরদোগান বলেন, তিনি পুরো অঞ্চলে সংঘাতের পরিধি বাড়িয়ে দিচ্ছেন।
