ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার ভূমিকা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের সরাসরি প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
শুক্রবার (২৭ মার্চ) ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াশিংটন এবং ইসরাইল এই যুদ্ধ শুরু করার আগে মিত্র দেশ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো আলোচনা করেনি।
সম্প্রতি এক ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প অস্ট্রেলিয়ার ওপর অসন্তোষ প্রকাশ করে বলেন, দেশটির ভূমিকা খুব একটা ভালো ছিল না এবং অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়ায় তিনি বিস্মিত হয়েছেন।
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে অ্যালবানিজ বলেন, হোয়াইট হাউসের সঙ্গে তার গঠনমূলক সম্পর্ক রয়েছে। তবে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেওয়ার সময় অস্ট্রেলিয়াকে অন্ধকারে রাখা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
