যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী: সিনেটর শুমার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন চাক শুমার
আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন চাক শুমার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে এক মাসেরও কম সময়ে জ্বালানি তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে সরাসরি দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার জানান, এক মাস আগেও যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২.৯৩ ডলার, যা বর্তমানে বেড়ে ৩.৯৪ ডলার-এ পৌঁছেছে।

শুমারের দাবি, এই মূল্যবৃদ্ধির জন্য ‘শুধু একজনই দায়ী, আর তিনি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

এর আগে আরেকটি পোস্টে শুমার অভিযোগ করেন, এই ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দামের ওপর।

Next News Previous News