ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইরানের মিসাইল হামলার সময় দৌড়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

ইরানের মিসাইল হামলার সময় দৌড়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র—এমন অভিযোগের মধ্যেই দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে তেহরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই পরিস্থিতির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদ সম্মেলন শেষ করার পরপরই ওই এলাকায় ইরানের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে।

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হারজগ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা যায়।

সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়লে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরাইল গত বছরের যুদ্ধবিরতির অবস্থায় ফিরে যেতে পারে না এবং তাদের লেবাননের ভেতরে ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতে হবে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব কম দেখা যাচ্ছে।

এই পরিস্থিতিতে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মাঝেমধ্যে পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট হারজগ। কিরিয়াত শমোনা শহরে এমনই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি, যখন ওই এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

Next News Previous News