সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

সৌদি আরবে মার্কিন সামরিকঘাঁটিতে বিস্ফোরণ
আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মার্চ ২০২৬

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবরটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে, যার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমানঘাঁটি এবং বুয়েরিং সামরিকঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরান একের পর এক হামলা চালাচ্ছে।

যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বারবারই ইরানের দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে। কাতার, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন এই হামলাগুলোকে বিস্তারিত তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি-তে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর ফিফ্থ ফ্লিটের সদর দপ্তর এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি-তেও হামলা চালানো হয়েছে।

Next News Previous News