ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

ইরানের ড্রোন কৌশলে রাশিয়ার প্রভাবের অভিযোগ

ইরানের ড্রোন হামলার কৌশলে রাশিয়ার ‘গোপন হাত’ থাকতে পারে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে।

তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ‘গোপন’ হাত থাকতে পারে। বার্তা সংস্থা এএফপির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে।

এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তি ব্যবহারের প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে পাওয়া তথ্য প্রকাশ করা হবে।

“ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে—এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না।”

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতারা লাভবান হচ্ছেন, তাদের একজন হলেন ভ্লাদিমির পুতিন

Next News Previous News