বিশ্বকাপে ৮ গোলের একটিও পেনাল্টি থেকে করেননি ম্যারাডোনা

ম্যারাডোনার পেনাল্টি রহস্য

ম্যারাডোনার পেনাল্টি রহস্য: বিশ্বকাপে কেন নেই স্পট-কিক গোল?

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহানায়ককে নিয়ে আলোচনার শেষ নেই।

তবে মজার বিষয় হলো, নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেললেও মূল ম্যাচে পেনাল্টি থেকে কোনো গোল করতে পারেননি ম্যারাডোনা।

ফুটবলের বিশ্বমঞ্চে অনেক তারকা পেনাল্টি থেকে গোল করে নিজের গোলসংখ্যা বাড়ালেও ‘এল দিয়েগো’র ক্ষেত্রে চিত্রটি ছিল একেবারেই ভিন্ন।

আর্জেন্টিনার জার্সিতে ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে অংশ নেন। মোট ২১টি ম্যাচে তিনি করেন ৮টি গোল, যার একটিও পেনাল্টি থেকে আসেনি।

তার করা প্রতিটি গোলই ছিল ওপেন প্লে বা সেট-পিস (ফ্রি-কিক) থেকে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়া ও ইতালির বিপক্ষে টাইব্রেকারে তিনি পেনাল্টি শট নিলেও সেগুলো ব্যক্তিগত গোল হিসেবে গণনা করা হয় না।

Next News Previous News