স্ত্রীর নামে ৫০ হাজার টা'কা ঋ'ণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক

বিশ্বকাপ এলেই ‘মেসি সুমন’

বিশ্বকাপ ফুটবল শুরু হলেই যেন অন্য এক মানুষ হয়ে ওঠেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সুমন গৌড়। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘মেসি সুমন’ নামে। আর্জেন্টিনা দলের প্রতি অগাধ ভালোবাসা থেকেই প্রতি বিশ্বকাপে নিজেকে এবং নিজের ভ্যানকে সাজিয়ে তোলেন নীল-সাদা রঙে।

ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাস করেন সুমন। পেশায় তিনি একজন ভ্যানচালক। সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সীমিত আয়ের মধ্যেও প্রিয় দলের প্রতি ভালোবাসায় কোনো কমতি নেই তার।

এবারের বিশ্বকাপ উপলক্ষে স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। সেই অর্থের একটি অংশ ব্যয় করেছেন নিজের সাজসজ্জা ও ভ্যান রিকশাকে আর্জেন্টিনার রঙে রাঙাতে। পাশাপাশি কিনেছেন ১৬টি আর্জেন্টিনার পতাকা।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপ এলেই সুমনের মধ্যে দেখা যায় ভিন্ন এক উন্মাদনা। তিনি আর্জেন্টিনার জার্সি পরে চলাফেরা করেন, ভ্যানে লাগান অসংখ্য পতাকা এবং দলটির সমর্থনে নানা আয়োজন করেন।

ফুটবলের প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনার প্রতি আবেগ থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান সুমন। তার আশা, প্রিয় দল আবারও বিশ্বমঞ্চে সাফল্যের দেখা পাবে এবং সমর্থকদের আনন্দ উপহার দেবে।

Next News Previous News