ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার অনুদান

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। দেশটির জরুরি উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।

অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের দুর্ভোগ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি ও সাহস জোগাবে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং প্রায় ৩ হাজার ১৪২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠেও ফিরতে প্রস্তুত হচ্ছেন নেইমার। সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় আরও বেশি সময় মাঠে খেলার মতো ফিটনেস ফিরে পেয়েছেন।

Next News Previous News