স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ নেই: নেতানিয়াহু

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নাকচ করলেন নেতানিয়াহু class="meta"> প্রকাশিত: ২৮ জুন ২০২৬

আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সরকার গঠন করতে পারলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে দুটি পৃথক রাষ্ট্রের সহাবস্থানের কোনো সুযোগ নেই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, তিনি যে সরকার গঠনের পরিকল্পনা করছেন, তার অন্যতম প্রধান নীতি হবে দুই-রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করা। তার ভাষায়, সমুদ্র ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে দুটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব সম্ভব নয়।

তিনি দাবি করেন, কয়েক বছর আগে পর্যন্ত ইসরায়েলে দুই-রাষ্ট্র সমাধান নিয়ে মতভেদ থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতির পর অধিকাংশ নাগরিক এ ধারণার বিরোধিতা করছেন। তার মতে, নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের কারণে এ বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে।

এদিকে, লেবাননের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক ফ্রেমওয়ার্ক চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, এই চুক্তি ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর কৌশলগত চাপ সৃষ্টি করবে।

নেতানিয়াহুর দাবি, নতুন এই বোঝাপড়ার মাধ্যমে দক্ষিণ লেবাননের একটি নির্দিষ্ট নিরাপত্তা বলয়ে ইসরায়েলের কার্যক্রম পরিচালনার বিষয়টি স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, নিজেদের নিরাপত্তার প্রয়োজন মনে করলে ইসরায়েল ওই এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখবে।

Next News Previous News