এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এতে সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা যুক্ত হচ্ছেন।
এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হচ্ছেন। একই সঙ্গে শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মতে, এই যোগদানের মাধ্যমে সংগঠনটির রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হতে পারে।
