এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির, জানালেন কারণ
এনসিপির সব পদ থেকে পদত্যাগ করলেন প্রীতি
সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তির যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
শনিবার সংগঠনটির ৫৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণার পর কমিটিতে নিজের নাম দেখে এ ঘোষণা দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, তিনি দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি যুক্ত হয়েছিলেন। তবে বর্তমান কার্যক্রমে সেই আদর্শের প্রতিফলন না থাকায় তার পক্ষে দলের সঙ্গে থাকা সম্ভব নয়।
