ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা

ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক

ওমান উপকূলে মার্কিন লজিস্টিকস জাহাজে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ মার্চ

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

শনিবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত ওই জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে ছিল এবং সেখানেই হামলা চালানো হয়।

তবে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Next News Previous News