চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইসরাইলকে ‘ভারি মূল্য’ দিতে হবে: ইরান
আন্তর্জাতিক

ইসরাইলকে ‘ভারি মূল্য’ দিতে হবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক হামলার জন্য ইসরাইলকে ‘ভারি মূল্য’ দিতে হবে।

ইরানি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি এখন থেকে কার্যত বন্ধ এবং এই পথে যেকোনো ধরনের যাতায়াত কঠোরভাবে দমন করা হবে।

বিশেষ করে মার্কিন-ইসরাইল জোটের মিত্রদের কোনো জাহাজ এই জলসীমা ব্যবহার করতে পারবে না বলে সতর্ক করেছে ইরান।

ইরানের সামরিক কর্মকর্তা সাইয়্যেদ মাজিদ মুসাভি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সম্পৃক্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত কর্মস্থল ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবার আর ‘চোখের বদলে চোখ’ নীতি নয়, বরং আরও কঠোর প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের দুটি পারমাণবিক-সম্পর্কিত স্থাপনায় হামলা হয়েছে। এর একটি খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্স এবং অন্যটি ইয়াজদের আরদাকানের ইয়েলোকেক উৎপাদন কেন্দ্র।

তবে এসব স্থাপনায় হামলার পরও কোথাও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে।

রাজধানী তেহরানেও টানা বিমান হামলার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার একটি পাকিস্তান দূতাবাসের আশপাশে। এতে পাকিস্তানি কূটনীতিকরা নিরাপদ থাকলেও তারা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান পরোক্ষ আলোচনায় মধ্যস্থতার চেষ্টা করছে।

Next News Previous News