হামসহ ১০ প্রকার টিকা দ্রুত দেশে আনার ঘোষণা স্বাস্থ্য সচিবের

হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ

এসময় রামেক হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য সচিব। তিনি বলেন, “আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, কিছু সীমাবদ্ধতা ছিল। তবে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউনিসেফকে অর্থ পরিশোধ

স্বাস্থ্য সচিব জানান, হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে ১০ ধরনের টিকা সংগ্রহের জন্য বরাদ্দ দেওয়া অর্থ ইতোমধ্যে ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে টিকা দেশে পৌঁছাবে।

ডোজ হাতে পেলেই সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানান তিনি।

বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি

তিনি বলেন, করোনা মহামারির সময় টিকাদান কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণে এবার বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এর মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য সচিব।

Next News Previous News