ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের
ইসরাইলি হামলার পর কঠোর হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
ইসরাইলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, ইসরাইলের এই হামলা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং এতে ইরানের গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
