ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের শিল্পাঞ্চলে আগুন

ইরানের হামলার পর আমিরাতের শিল্পাঞ্চলে আগুন
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর আমিরাতের শিল্পাঞ্চলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | শনিবার

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।

আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, খলিফা ইকোনমিক জোনস এলাকায় দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে সেটির ধ্বংসাবশেষ মাটিতে পড়ে যাওয়ার পর এসব আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Next News Previous News