ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে থাকলেও গুরুতর আহত: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা গুরুতর আহত হতে পারেন: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা গুরুতর আহত হতে পারেন: ট্রাম্প

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোনো রকমে বেঁচে আছেন, তবে তিনি গুরুতর আহত হতে পারেন। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি।

গত বুধবার এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন। তবে তিনি এখনো দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

“আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। আমার মনে হয় তিনি গুরুতর আহত। তিনি সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।”

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। বৃহস্পতিবার রেকর্ড করা এই সাক্ষাৎকারটি শুক্রবার সকালে প্রচারিত হয়।

দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে পিছু হটবে না ইরান।

“আমরা শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকব না।”

এ সময় তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকারও করেন।

Next News Previous News