প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান কাতারের
উত্তেজনা কমিয়ে আনতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের আক্রমণ কারো জন্যই সুফল বয়ে আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় ও প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অঞ্চলের জ্বালানি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
"আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি, আলোচনার টেবিলে ফেরা ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের আর কোনো পথ নেই।"
আল-খুলাইফি আরও বলেন, কাতারের সার্বভৌমত্বের ওপর এমন ‘অযৌক্তিক ও জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, এ ‘আগ্রাসনের’ বিরুদ্ধে আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।
