ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস

১২ দিনে ইরানে ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস
আন্তর্জাতিক

১২ দিনে ইরানে ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১২ দিনে ইরানে মোট ২৪ হাজার ৫৩১টি বেসামরিক স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা

ক্ষতিগ্রস্ত এসব বেসামরিক স্থাপনার অধিকাংশই বাড়িঘর। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—

  • বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ভবন: ১৯ হাজার ৭৭৫টি
  • দোকান-পাট ও বাণিজ্য-অর্থনৈতিক কেন্দ্র: ৪ হাজার ৫১১টি
  • স্কুল: ৬৯টি
  • রেড ক্রিসেন্ট কেন্দ্র: ১৬টি
  • উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন: ২১টি
  • অ্যাম্বুলেন্স: ১৯টি

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরের দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে অভিযান শুরু করে।

যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা।

হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান-এ অবস্থিত মার্কিন সেনাঘাঁটি এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

Next News Previous News