তিন দিনব্যাপী ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

তিন দিনব্যাপী ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

রাজনীতি | ১৯ মার্চ ২০২৬

তিন দিনব্যাপী ঈদ উৎসবে নগরবাসীকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, “যান্ত্রিক জীবনযাত্রায় ক্লান্ত, কর্মব্যস্ত নগরবাসীর জন্য সুখবর! গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে রাজধানীতে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী ঈদ উৎসব।”

তিনি জানান, এই উৎসবে চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসবসহ নানা আয়োজন থাকবে। এসব আয়োজনের মাধ্যমে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য নতুন করে ফিরে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “সব ভেদাভেদ ভুলে এই আনন্দোৎসবে শামিল হওয়ার জন্য নগরবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।”

Next News Previous News