রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়
রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের জয়
রাজশাহী আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টিতে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী।
নির্বাচন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বেলা দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ নাম্বার বার ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। মোট ৬৯৩ ভোটারের মধ্যে ৬২৬ জন ভোট প্রদান করেন। গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম জানান, ২১টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। শুধু সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী একেএম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অন্যান্য নির্বাচিতরা:
- সহ-সভাপতি: মাহাবুবুল ইসলাম, মজিজুল হক
- যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ): ইমতিয়ার মাসরুর আল আমিন
- যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ): নুর-এ কামরুজ্জামান ইরান
- হিসাব সম্পাদক: শাখাওয়াত হোসেন শামীম
- লাইব্রেরি সম্পাদক: সেলিম রেজা মাসুম
- অডিট সম্পাদক: তানভীর আহমেদ জুলেট
- প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক: শাহজামাল
- ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক: জানিজ ফাতেমা কাজল
- সদস্য: ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী, রহিমা খাতুন
এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
