মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন আহত
সড়ক দুর্ঘটনা

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন আহত

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে তাঁতিবাড়ি এলাকায় আসলে বিপরীত দিক পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি তরমুজ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ আহত হয় অন্তত ১৫ জন।

এই সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা।’

মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, ‘বাস ও ট্রাক সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Next News Previous News