ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা
আন্তর্জাতিক

লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ মার্চ ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা রোববার (২৯ মার্চ) ভোর থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা মেতুলা, শ্তুলা ও গাজার গ্রামের বিভিন্ন স্থাপনা এবং অধিকৃত গোলান মালভূমির রাওইয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেছে।

হিজবুল্লাহ একাধিক বিবৃতি দিয়ে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। স্থানীয় সময় ভোর ৫টার দিকে মেতুলা শহরে রকেট হামলা চালানো হয়।

এরপর সকাল ৬টা ২০ মিনিটে শ্তুলা গ্রামে রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ আরও জানায়, তারা অধিকৃত গোলান মালভূমির রাওইয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। একই সময় সকাল ৬টা ২৫ মিনিটে গাজার গ্রামের একটি স্থাপনাকেও লক্ষ্য করে রকেট ছোড়া হয়।

খবর: আল জাজিরা

Next News Previous News