ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা
ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোরের ৮৮তম হামলা ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে
ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে। একই সময়ে হিজবুল্লাহও কিরিয়াত শমোনায় হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ জানাচ্ছে, কিরিয়াত শমোনায় ইসরাইলি বসতির কাছে বুধবার বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে হামলাটি ঘটেছে। ইসরাইল জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরাইলে এই হামলায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এই অভিযান পরিচালিত হয়েছে। সাফেদ শহরের উত্তরে ‘সামরিক কমান্ড কেন্দ্র’ এবং অন্যান্য কৌশলগত স্থান ও সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে।
