জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন
স্থানীয় সংবাদ

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। ওজুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এরইমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহে ব্যাগ বা অন্যান্য জিনিস বহন না করার অনুরোধও করেছেন তিনি।

Next News Previous News