যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়
নিত্যপণ্যের দাম না বাড়ার দাবি তারেক রহমানের, বিরোধীদের সমালোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। জনগণকে স্বস্তি দিতে ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার যে বাজেট দিয়েছে তা সাধারণ মানুষের স্বার্থে তৈরি করা হয়েছে। বিরোধী দল এই বাজেটকে গ্রহণ করতে পারছে না বলেই সমালোচনা করছে।
তিনি আরও বলেন, কক্সবাজারের পাতলী খাল পুনঃখননের মাধ্যমে সরাসরি প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে এবং ৮ হাজার কৃষক সুবিধা পাবেন।
তার ভাষায়, বিএনপির রাজনীতি সবসময় দেশের সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
এ সময় তিনি বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে বলেন, তারা জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
